ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে চলতি বোরো মৌসুমে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২১ মে সোমবার সকালে উপজেলা সরকারি খাদ্য গুদামে ওই চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান খাঁন। ওই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, নূরুল ইসলাম তোতা, উপজেলা মিল মালিক সমিতির সাধারন সম্পাদক আসলাম মিয়া, মিল মালিক ছমির আলী মল্লিক প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ২ হাজার ৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৩৪ টাকা করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ওই চাল সংগ্রহ চলবে।























