স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা মোটর সাইকেল গ্যারেজ মালিক-শ্রমিক সমিতির সাবেক সভাপতি, প্রবীণ মেকানিক জহিরুল ইসলাম গামা (৬৬) ১২ মে শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। শনিবার বাদ যোহর শেরপুর পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।
























