সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২০৭
সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিল করে শ্রমিক বান্ধব আইন পাশের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। ২৪ এপ্রিল সোমবার বিকেল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী শহরের উত্তর বাজার এলাকায় শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-কমিটি ও শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-কমিটি’র যৌথ উদ্যোগে ওই মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা মোকছেদুর রহমান লেবু, কামরুল হাসান জাবেদ, আব্দুল হান্নান তুলা, রেজাউল করিম, ছায়েদুল ইসলাম তরুণ, হারুণ-অর-রশিদ, আশরাফুল আলম, ফকর উদ্দিন নয়ন, বিল্লাল হোসেন প্রমুখ।
এছাড়াও শ্রমিক নেতা দুলাল হোসেন, রহুল আমীনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত শ্রমিক মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে তারা শহরের উত্তর বাজার এলাকায় একটি মিছিল বের করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যুদ্ধাপরাধের মামলায় আইনজীবী ও চিকিৎসক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে অটোরিকশার চাপায় গৃহবধূ নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads