ads

সোমবার , ৩ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ঘুর্ণিঝড় গুড়িয়ে দিয়েছে গারো আদিবাসী পল্লীর বসতঘর

খবর টি পড়েছেন : ১২২
নালিতাবাড়ীতে ঘুর্ণিঝড় গুড়িয়ে দিয়েছে গারো আদিবাসী পল্লীর বসতঘর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : বৈশাখের আগেই শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী পাড়ায় ৩ এপ্রিল রবিবার গভীররাতে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়েছে গারো আদিবাসী পল্লীর কমপক্ষে ৬টি পরিবার। ওইসব পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো মিসি সাংমা, মনিকা সাংমা, অতি সাংমা, জার্টিন সাংমা, ইঞ্জিরাজ মারাক ও সুচিত্রা মারাকের পরিবার। এদের মধ্যে অতি সাংমার ২টিসহ প্রত্যেক পরিবারের একটি করে বসতঘর ঘুর্ণিঝড়েরর ছোবলে চালের টিন উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলে দিয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রাতে প্রতিদিনের মতো ঘুমাতে য়ায় ওইসব পরিবারের সদস্যরা। ওইসময় বিদ্যুত চমকে আকাশ মেঘাচ্ছন্ন করে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়। এতে ওই গারোপল্লীর ৬টি পরিবারে ছাপরা ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। ভুক্তভুগি অতি সাংমা জানান, ঘর-বাড়ি হারিয়ে আমরা অতিকষ্টে আছি। ছোট বাচ্চাদের নিয়ে রাত্রি যাপনের সমস্যায় পড়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা গ্রহন করব।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগগ্রস্তদের তালিকা প্রনয়ন করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বন্য শুকরের আক্রমণে যুবক আহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads