ads

রবিবার , ২ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাভিশনের দ্বাদশ বর্ষে পদার্পণে শেরপুরে র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ১৬৯
বাংলাভিশনের দ্বাদশ বর্ষে পদার্পণে শেরপুরে র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ দৃষ্টি জুড়ে সমৃদ্ধ একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাভিশন টেলিভিশনের ১২ বছরে পদার্পণ অনুষ্ঠান হয়েছে শেরপুরে। এ উপলক্ষে ৩১ মার্চ শুক্রবার সকালে নালিতাবাড়ী শহরের শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিকেলে জেলা শহরের নিউমার্কেটস্থ বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে জন্মদিনের কেক কাটেন প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার। বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম এ হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সুশীল সমাজের প্রতিনিধি নিরঞ্জন দে, সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু, হাকিম বাবুল, রাজনীতিবিদ আনোয়ারুল মনজিল, কবি কোহিনূর রুমা, শিল্পী সেলিনা মুস্তারি প্রমুখ। বাংলাভিশনের ১২ বছর পদার্পণে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পিটিয়ে সাইকেল মিস্ত্রিকে হত্যার গুঞ্জন ॥ দাফনের… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভূমি সেবা সপ্তাহ পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads