নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ইফতেখারুল রুহী নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ মার্চ সোমবার দুপুরে পৌর শহরের চকপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। সে ওই মহল্লার সৌদি প্রবাসী ফজলুল হক মানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর একটার দিকে খেলাচ্ছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু রুহী। এরই কিছুক্ষণ পর রুহীকে না পেয়ে তার মা রানু খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে রুহীর লাশ খুঁজে পান।
























