নালিতাবাড়ীর রম্য লেখক রাকিবের পিতার ইন্তেকাল

খবর টি পড়েছেন : ৪৫১
নালিতাবাড়ীর রম্য লেখক রাকিবের পিতার ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

abdul-mazid-picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৩ ডিসেম্বর শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রম্য লেখক রাকিব হাসানের পিতা আব্দুল মজিদ (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে………রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯০ সালে নয়াবিল ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। মরহুমের বাড়ি নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মহল্লায়। শনিবার বিকেলে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি মানুপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, শ্যামলবাংলা২৪ডটকম’ নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী হানাদার মুক্ত দিবস আজ পরবর্তী সংবাদ টাঙ্গাইলে কলেজ পর্যায়ে ক্রিকেট টূর্ণামেন্টে শেরপুর সরকারি কলেজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads