শ্রীবরদীতে হা-ডু-ডু প্রতিযোগিতার সেমিফাইনালে ভেলুয়া বিজয়ী

খবর টি পড়েছেন : ২৭৯
শ্রীবরদীতে হা-ডু-ডু প্রতিযোগিতার সেমিফাইনালে ভেলুয়া বিজয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur_hado-doশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার আবুয়ারপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হা-ডু-ডু প্রতিযোগিতার সেমিফাইনালে ভেলুয়া স্পোটিং ক্লাব বিজয়ী হয়েছে। পরাজিত হয়েছে গেরামারা স্পোর্টিং ক্লাব। ২ ডিসেম্বর শুক্রবার বিকেলে আবুয়াপাড়া মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। আবুয়ারপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় রেফারি ছিলেন পাঙ্খা মিয়া। শত শত দর্শক বাঁশের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। গ্রামীন ঐতিহ্যকে ধরে রাখতে ওই খেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কম্বাইন হারভেস্টার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে উদীচীর দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads