ads

বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ক্যাবল টিভি ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৫৩
ঝিনাইগাতীতে ক্যাবল টিভি ডিজিটাল কন্ট্রোল রুম উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-cable-tv-digitaligation-programস্টাফ রিপোর্টার॥ প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে শেরপুর-জামালপুরের ক্যাবল টিভি ডিজিটাল কন্ট্রোল রুমের উদ্বোধন হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ওই কন্ট্রোল রুমের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক চাঁন।
শেরপুর জেলা ফিড মালিক সমিতির সভাপতি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি কাজী বর্ণ উত্তম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হাফিজ ছোটন ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মুকিম হোসেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা আক্তার রূপালী প্রমুখ। অনুষ্ঠানে কয়েক জেলার ক্যাবল মালিক ও অপারেটরগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীসহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads