ads

বুধবার , ৩০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি: বিমানের ৬ কর্মকর্তা বরখাস্ত

খবর টি পড়েছেন : ১৪৪
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি: বিমানের ৬ কর্মকর্তা বরখাস্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

bb-19_শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও জরুরি অবতরণের ঘটনায় সংস্থার প্রকৌশল শাখার ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর বুধবার সন্ধ্যায় তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। তারা হলেন এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন এবং সিদ্দিকুর রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহম্মেদ ওই বরখাস্তের আদেশ জারি করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও জরুরি অবতরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ৬ জনকে বরখাস্ত করা হয়েছে। তাদের দায়িত্ব পালনে অবহেলা পেয়েছে তদন্ত কমিটি।
গত রবিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় সোয়া ২টার দিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। ত্রুটি মেরামত শেষে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বুদাপেস্টের পথে আবারও যাত্রা করে ফ্লাইটটি।
এরপর বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুটি কমিটি করে। পরে বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শোকে আচ্ছন্ন ব্রাজিল পরবর্তী সংবাদ খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হলে দেশ আরও…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads