ads

শনিবার , ২৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রবীন্দ্রনাথের ‘নোবেল চোরের’ সন্ধান পাওয়া গেল

খবর টি পড়েছেন : ১৬২
রবীন্দ্রনাথের ‘নোবেল চোরের’ সন্ধান পাওয়া গেল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nobelশ্যামলবাংলা ডেস্ক : ২০০৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি হওয়ার পর গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। সেই চুরির ঘটনায় অভিযুক্ত এক বাউল শিল্পীকে অবশেষে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, প্রায় দশ দিন আগে রূপপুর পঞ্চায়েতের মোলডাঙা গ্রাম থেকে ভোর তিনটের সময়ে সিআইডি-এর ৬ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বাড়ি থেকে গ্রেফতার করে প্রদীপ বাউরি নামে ওই বাউল শিল্পীকে।
বিশেষ তদন্তকারী শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রায় নিশ্চিত যে ২০০৪ সালের ২৫ মার্চ নোবেল-চুরির ঘটনার সঙ্গে প্রদীপ বাউলওতপ্রোতভাবে জড়িত। শুধু তাই নয়, ওই ঘটনায় বাকি অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন প্রদীপ। চোরেদের পালানোর সুযোগও তিনিই করে দিয়েছিলেন। ওই বাউলকে ধরার পর শুক্রবার শিয়ালদহের ব্যাঙ্কশাল আদালতে তুলে নিজেদের হেফাজতে রেখেছে সিআইডি।
সূত্রের খবর, রবীন্দ্রনাথের নোবেল পদক চুরির মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কথা থেকে জানা গেছে যে, মহম্মদ হোসেন শিপুল নামে এক বাংলাদেশের নাগরিক এই চুরির মাস্টারমাইন্ড। দুই ইওরোপীয় ব্যক্তিও এই ঘটনায় জড়িত বলে জানা গেছে।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন প্রদীপ বাউরি। সিআইডি অফিসারের পক্ষ থেকে জানানো হয় যে, নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য গুজরাটে নিয়ে যাওয়া হবে প্রদীপকে। সূত্র: এবেলা

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে জেলা ব্র্যান্ডিং বিষয়ক ভিডিও… পরবর্তী সংবাদ মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads