ads

শনিবার , ২৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো

খবর টি পড়েছেন : ১২৬
মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

fidelশ্যামলবাংলা ডেস্ক : ৯০ বছর বয়সে মারা গেলেন কিউবার বিপ্লবী নেতা ও সাবেক সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো। ১৯২৬ সালের ১৩ আগস্ট উত্তর-পশ্চিম স্পেনে বাবার ফার্মে জন্ম গ্রহন করেন তিনি। দীর্ঘ অর্ধশত বছরের বেশি নিজ দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ফিদেল ক্যাস্ত্রো।
ফিদেল আলজেন্দ্রো ক্যাস্ত্রো রুস সকলের কাছে পরিচিত ফিদেল ক্যাস্ত্রো নামে। তার নেত্রীত্বে ১৯৫৯ সালে কিউবার বিপ্লবীরা দেশটির যুক্তরাষ্ট্র-সমর্থিত একনায়ককে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। এরপর প্রায় অর্ধ-শতাব্দী ধরে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে কিউবাকে বের করে নিয়ে এসে বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে দেশটির অনেকেই তাকে গভীর শ্রদ্ধা করেন। প্রেসিডেন্ট থাকাকালে ফিদেল ক্যাস্ত্রো দেশের অর্থনীতিকে জাতীয়করণ করেছিলেন এবং প্রায় একাই দেশ শাসন করেছিলেন। স্বাস্থ্যগত কারণে ২০০৮ সালে আরেক বিপ্লবী নেতা ছোটভাই রাউল ক্যাস্ত্রোর (৮৫) কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

Shamol Bangla Ads

এক নজরে ফিদেল ক্যাস্ত্রো-

১৯২৬: এ বছর আগস্ট মাসের ১৩ তারিখে উত্তর-পশ্চিম স্পেনে বাবার ফার্মে জন্মনেন ক্যাস্ত্রো।
১৯৫৩: বাতিস্তা সরকার ক্ষমতায় থাকাকালে বিদ্রোহের জন্য তাকে জেলে প্রেরণ করা হয়।
১৯৫৫: শান্তি চুক্তির মাধ্যমে জেল থেকে ছাড়া পান ক্যাস্ত্রো।
১৯৫৬: চে গুয়েভারাকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন।
১৯৫৯: বাতিস্তা সরকারের পতন এবং কিউবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ।
১৯৬০: যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স সিআইএ-এর সহায়তায় কিউবার বিরুদ্ধে চলা ‘বে অব পিগস’ ষড়যন্ত্র মোকাবেলা।
১৯৬২: কিউবায় সোভিয়েত রাশিয়া মিসাইল স্থাপন করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন।
১৯৭৬: কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
১৯৯২: কিউবার রিফুজি বিষয়ে যুক্তরাষ্ট্রে সঙ্গে সমঝোতা করেন।
২০০৮: স্বাস্থ্যগত কারণে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাড়ান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রবীন্দ্রনাথের ‘নোবেল চোরের’ সন্ধান পাওয়া গেল পরবর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads