নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শহীদ সার্জেন্ট আহাদ পারভেজ শিশু পার্ক স্থাপনে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বিকেলে শহরের শহীদ সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণে ওই নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শহীদ সার্জেন্ট আহাদ পারভেজের বড় ভাই সাংবাদিক এমএ হাকাম হীরা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আছমা, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান আক্তার, মোতালেব সরকার, রেজাউল করিম, নাজিম উদ্দিন, নুর ইসলাম মাষ্টার, সমাজ সেবিকা জোবাইদা খাতুন, শিক্ষিকা কহিনুর রুমা, ব্যবসায়ী নুরুল আমিন, পৌর কাউন্সিলর জহুরুল হক প্রমুখ। ওই পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়ায় মেয়র আবু বক্কর সিদ্দিককে ব্যাপকভাবে অভিনন্দন জানানো হয়। ইতোমধ্যে পার্কের যাবতীয় কাজ শুরু হয়েছে।


























