মো: মোশারফ হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পাইস্কা আইএফএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর সোমবার দুপুরে কৃষক বাবুলের বাড়িতে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৌরদ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খাঁন মুকুল। প্রধান অতিথি হিসেবে শেরপুর খামার বাড়ির উপপরিচালক আশরাফ উদ্দন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর ও গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: লিয়াকত আলী খান দুলাল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ: ওয়াদুদ ও আনোয়ার হোসেন প্রমুখ। মাঠ দিবসে সেরা কৃষকদের পুরষ্কার দেওয়া সহ সকল কৃষককে সনদ পত্র প্রদান করা হয়।

























