ads

শনিবার , ১৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৪
সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

hasina_31শ্যামলবাংলা ডেস্ক : সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও স্বাক্ষরতার হার শতভাগ না হওয়া লজ্জাজনক। শনিবার বেলা পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুবর্ণ জয়ন্তী’ অনুষ্ঠানের শুভেচ্ছা ব্ক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আজ চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় একসঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মসংস্থান তৈরি করতে ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতকে উন্মুক্ত করেছে। দেশবাসীকে নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির মডেল হিসেবে আজ বাংলাদেশ বিশ্বে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, দেশে মানুষের আয় এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যতা থাকবে না। দেশে বর্তমানে দারিদ্র্যের হার ১২ শতাংশের নিচে নেমে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বার বার পিছিয়েছে দেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিভাগীয় ইনোভেশন এওয়ার্ড পেলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি আধার পরবর্তী সংবাদ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads