ads

শনিবার , ১৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিভাগীয় ইনোভেশন এওয়ার্ড পেলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি আধার

খবর টি পড়েছেন : ১৯৫
বিভাগীয় ইনোভেশন এওয়ার্ড পেলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি আধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mymensingh-pictureস্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ বিভাগে সেরা জনবান্ধব ফেসবুক ব্যবহারকারী হিসেবে বিভাগীয় ইনোভেশন এওয়ার্ড-২০১৬ পেয়েছেন শেরপুর প্রেসক্লাব সভাপতি, ন্যাশনাল অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক, সাপ্তাহিক দশকাহনীয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ বেতার প্রতিনিধি রফিকুল ইসলাম আধার। ১৯ নভেম্বর শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠান শেষে ওই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম।
বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান ও নেত্রকোণার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইজার (আইসিটি) মানিক মাহমুদ, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামসহ ৪ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি কর্মকর্তা, অনলাইন অ্যাকটিভিস্ট ও সংশ্লিষ্ট বিষয়ের উদ্ভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ইনোভেশন বিষয়ে বিশেষ অবদান রাখায় রফিকুল ইসলাম আধারসহ ১৪ জনকে ওই সম্মাননা দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads