ads

বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৯ সালের নির্বাচন আ’ লীগের জন্য চ্যালেঞ্জ : নাসিম

খবর টি পড়েছেন : ১৭৮
২০১৯ সালের নির্বাচন আ’ লীগের জন্য চ্যালেঞ্জ : নাসিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

nasimসিরাজগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। এ নির্বাচন জীবন-মরণের প্রশ্ন। জনগণের দোয়া ভালবাসা নিয়ে আওয়ামী লীগকে ২০১৯ সালের নির্বাচনে জিততে হবে। ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিরাজগঞ্জের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ওইসব কথা বলেন।
তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু নির্বাচনে বিএনপি একজন প্রার্থীর পক্ষে লোক পাঠিয়েছিল। এমনকি নির্বাচনের পূর্বেই শুভেচ্ছা জানিয়েছিল। তিনি বলেন, বিএনপি সমর্থন দেয়ার কারণেই ওই প্রার্থীর ভরাডুবি হয়েছে। নাসিম বলেন, ওবামা সরকার থাকাকালে আমরা জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। ট্রাম্পের সরকার জিএসপি ফেরত দিবেন বলে আশরা করছি। এছাড়াও বঙ্গবন্ধুর খুনি আমেরিকায় রয়েছে। আশা করছি ওই খুনিকে তিনি বাংলাদেশে ফেরত দিবেন।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পুনরায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, পেট্টোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেরিনা জাহান কবিতাকেও সংবর্ধনা দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী মম আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, তানভীর ইমাম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য ও এ্যাড. একএম হোসেন আলী হাসান প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর পরবর্তী সংবাদ সংবাদ সম্মেলনে আসছেন খালেদা জিয়া : নির্বাচনকালীন সরকারের…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads