ads

বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

খবর টি পড়েছেন : ১৭০
খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

khaleda-ziaশ্যামলবাংলা ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। ১০ নভেম্বর বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষ থেকে দুই সপ্তাহের জন্য সময়ের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে ওই আদেশ দেন। এর আগে সকাল ১১ টার দিকে ঢাকা বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে উপস্থিত হন তিনি।
আদালতে হাজির হয়ে বেগম জিয়া দুই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন। এদিন মামলা দুটির তদন্ত কর্মকর্তার জেরার দিন ধার্য রয়েছে।
মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বাকি ৩ আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোহরাওয়ার্দী ছাড়া অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি পরবর্তী সংবাদ ২০১৯ সালের নির্বাচন আ’ লীগের জন্য চ্যালেঞ্জ :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads