ads

বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘শাইন্’র উদ্যোগে উদ্ধার হলো বিলুপ্তপ্রায় ৪ টি তিলাঘুঘু

খবর টি পড়েছেন : ১৫৯
শেরপুরে ‘শাইন্’র উদ্যোগে উদ্ধার হলো বিলুপ্তপ্রায় ৪ টি তিলাঘুঘু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-bird-picture-10-11-2016স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র উদ্যোগে দু’জন পেশাদার শিকারীর কাছ থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির ৪ টি তিলাঘুঘু উদ্ধার করা হয়েছে। সেই সাথে তাদের পাখি শিকারের সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে শহরের খোয়ারপাড় মোড় থেকে এই ঘুঘু চারটিকে উদ্ধার করা হয়।
প্রকৃতিপ্রেমী মোহাম্মদ ফজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলার তারাকান্দি গ্রামের বাদশা মিয়া ও শেরপুর পৌরসভার চকপাঠক মহল্লার মৃত নবী উদ্দিনের ছেলে জসিম উদ্দিনকে ৪ টি তিলাঘুঘু এবং পাখি শিকারের সরঞ্জামসহ আটক করে শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনিকে খবর দেই। সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং জনগনকে সাথে নিয়ে ৩ টি ঘুঘু আকাশে অবমুক্ত এবং পাখি শিকারের সরঞ্জামাদি ধ্বংস করে ফেলেন। শিকারীরা একটি ঘুঘুর পাখা কেটে ফেলায় ঘুঘুটি উড়তে না পারায় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় বন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ও মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই দুই শিকারী বহুদিন থেকে বক, ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে আসছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে মাড়াইকল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে ইজতেমায় বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads