ads

সোমবার , ২৫ মে ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে নিহত ১৫

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের আরও ছয় যাত্রী আহত হয়েছেন। এঁরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গ যাচ্ছিলেন। ২৫ মে সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Shamol Bangla Ads

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, সোমবার ভোরে রডসহ যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ট্রাকটি পড়ে উল্টে যায়। ভোর ৪টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে দুর্ঘটনাটির খবর আসে। ঘটনাস্থলে টাঙ্গাইল ও এলেঙ্গা ফায়ার স্টেশনের সদস্য পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়া নিহত ১৫ জনকে উদ্ধার করা হয়। এ ছাড়া এই পর্যন্ত আহত আরও ছয়জনকে উদ্ধার করা হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!