ads

মঙ্গলবার , ১ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও সনদ বিতরণ

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও সনদ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-jubo-dibosস্টাফ রিপোর্টার ॥ জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সনদসহ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ। প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন নুসরাত জাহান টুম্পা।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কম্পিউটার, মৎস্য, পোষাক ও বিউটিফিকেশন ট্রেডে বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনকারী ৮০ জন বেকার যুব-যুবার হাতে তুলে দেওয়া হয় সনদ। একই সময় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ জন করে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবার হাতে ২০ হাজার টাকা করে অনুদানের এবং ৫০ হাজার টাকা করে ৫ জনকে ক্ষুদ্র ঋণের চেক তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

sherpur-jubo-dibos-1

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে চিকিৎসকের বাড়িতে চুরি পরবর্তী সংবাদ নকলায় কৃষিজমিতে জৈবসার প্রয়োগের ওপর মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads