ads

বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভ্যান চালকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪৩
নালিতাবাড়ীতে ভ্যান চালকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

lash-2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধানক্ষেত থেকে কফিল উদ্দিন কলি (৪০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ভ্যান চালক ওই গ্রামেরই রহিম উদ্দিনের ছেলে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে নিহত কলির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, বুধবার দুপুরে খাবারের পর কিল্লাপাড়াস্থ বাড়ি থেকে বেরিয়ে যায় ভ্যানচালক কলি। দুপুরের পর থেকে কলির ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং রাতে সে আর বাড়ি ফেরেনি। কিন্তু কালিনগর গ্রামে তার আরেকটি বাড়ি থাকায় কেউ বিষয়টি আমলে নেয়নি। এরপর বৃহস্পতিবার সকালে কিল্লাপাড়াস্থ বাড়ির অদূরে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্যানিটেশন মাস উদযাপিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে খ্রীষ্টধর্মাবলাম্বীদের ১৯তম তীর্থোৎসব শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads