মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পবিত্র ঈদুল আযহার আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে ষাটোর্ধ্ব বৃদ্ধদের মধ্যকারসহ দুটি প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঢাকা-শেরপুর মহা সড়কের পাশে জালালপুরস্থ ম্যানেজার মার্কেট সংলগ্ন জালালপুর ও চরকৈয়া গ্রামের ষাট বছরের উর্ধ্বের বৃদ্ধদের মধ্যে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় চরকৈয়া দল জালালপুর দলকে ২ (১০-৮) পয়েন্টে পরাজিত করে। বৃদ্ধদের খেলা শেষে একই মাঠে জালালপুর ও চরকৈয়ার যুবকদের মধ্যেও এক প্রীতি হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলাতেও চরকৈয়ার যুবক দল জালালপুর যুবক দলকে ৫ (১৪-৯) পয়েন্টে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। উভয় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে গোল্ড কাপ তোলে দেন, ওই প্রীতি হা-ডু-ডু খেলা পরিচালনা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ। স্থানীয় মুরুব্বী ও নেতা কর্মী সহ চার শতাধিক উৎসোক দর্শক উপস্থিত থেকে ওই দুটি খেলা উপভোগ করেন।























