ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে ঈশিতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলায় নায়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে।
জানা যায়, ঈশিতা খেলতে খেলতে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন। ওইসময় তার বাবা ও এলাকাবাসীর সহযোগিতায় ঈশিতাকে উদ্ধার করে ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মফিদুল ইসলাম শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।



















