ads

শনিবার , ৩ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৪৬
নালিতাবাড়ীতে ৬ জুয়াড়ি গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার চান্দের নন্নী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের এনামুল হক (২৫), নিচপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৩০), চিনামারা গ্রামের আমিনুল ইসলাম (৩৫), সেলিম মিয়া (২৮), বুলবুল হোসেন (৩৫) এবং কাওলারা গ্রামের নুর নবী মিলন (৩৫)।
জানা যায়, জুয়া খেলা বসানো হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে চান্দের নন্নী গ্রামের জুয়াড়ি ছামিদুল মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। ওই সময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা ছামিদুল পালিয়ে যান।
নালিতাবাড়ী থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিরল প্রজাতির লজ্জাবতী বানরের সন্ধান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads