শেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে হুইপ আতিক : ৭১,৭৫’র ঘাতক, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী আর জঙ্গিবাদীরা এক ও অভিন্ন

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে হুইপ আতিক : ৭১,৭৫’র ঘাতক, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী আর জঙ্গিবাদীরা এক ও অভিন্ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur A'leage Picস্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, ৭১’র পরাজিত শক্তি, ৭৫’র ঘাতক চক্র আর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ধারাবাহিক নেতৃত্ব ও আশ্রয়-প্রশ্রয়েই গড়ে উঠেছে আজকের জঙ্গিবাদীরা। তাদের সকলের যোগসূত্র ও উদ্দেশ্য এক ও অভিন্ন। তারা দেশবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা ৭৫‘র ১৫ই আগস্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যেমন তার আদর্শ ও চেতনাকে হত্যা করতে চেয়েছিল, ঠিক তেমনি ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়নের পথরুদ্ধের অপপ্রয়াস চালিয়েছিল। কিন্তু সেই অপশক্তির সকল ষড়যন্ত্রই যখন ভেস্তে যাচ্ছে, ঠিক তখন তারা সন্ত্রাস, জঙ্গিবাদের নামে মানুষকে হত্যা করছে। এদের বিরুদ্ধে শোকের মাসে আজ সকলকে রুখে দাঁড়াতে দীপ্ত শপথ নিতে হবে। তাই শেখ হাসিনার ডাকে শোককে শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের থানামোড়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান, জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, আওয়ামী লীগ নেতা খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল, এডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী, নাজিমুল হক নাজিম, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, এডভোকেট রফিকুল ইসলাম আধার, আমির আলী সরকার, এডভোকেট আবুল কাশেম, রফিকুল ইসলাম চেয়ারম্যান, প্রকাশ দত্ত, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, নাসরিন রহমান, জুনায়েদ নুরানী মনি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য ও বশিরুল ইসলাম শেলু। ওইসময় বক্তারা শোককে শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইংল্যান্ড দলকে শতভাগ নিরাপত্তা দেওয়া হবে : ডিএমপি… পরবর্তী সংবাদ শেরপুরে জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads