ads

সোমবার , ২৫ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৫
ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Savaঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই সোমবার উপজেলা সদর বাজারে খাদ্য ও মিল মালিক সমিতি’র সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হাসেম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আনার উল্যাহ, সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান, বনিক সমিতির সভাপতি মোঃ শামসুদ্দোহা বাচ্চু, মূফতী খালিছুর রহমান, শিক্ষক আব্দুল হামিদ প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, এসআই সারোয়ার। সভায় আইন শৃংখলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধী মহল, গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মানসম্মত শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সোহাগপুর গণহত্যা দিবস পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads