ads

মঙ্গলবার , ১৯ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৪৩
ঝিনাইগাতী মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sangbad Sommelonঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় মৎস্য উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৯ জুলাই মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা ভট্টাচার্য বলেন এ উপজেলাবাসীর মাছের চাহিদা ৩ হাজার ২শ’ মে.টন। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আগামীতে স্থানীয় আমিষের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ যাতে বাইরে রপ্তানী করা যায় এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা সকলের প্রতি আহ্বান জানান। তিনি ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে স্থানীয় মৎস্য চাষী ও উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান। মৎস্য সপ্তাহ উপলক্ষে ২০ জুলাই বুধবার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও পোনামাছ অবমুক্ত করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ নকলায় মসজিদ, থানা ভবন, ইউএনও অফিস ও আ’লীগ…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads