ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৭ জুলাই রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ৫টি পরিবারের সদস্যদের মাঝে ২৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে গুরুচরণ দুধনই গ্রামের নিহত রুস্তম আলীর ছেলে নিয়ামত আলীকে ১০ হাজার টাকা, আহত লিয়াকত আলীকে ৫ হাজার টাকা, বাকাকুড়া গ্রামের ফরেন্দ্র মারাকের স্ত্রী পেনেন্দ্র সাংমাকে ৪ হাজার টাকা, আব্দুল জলিলকে ৪ হাজার টাকা ও আকরাম হোসেনকে ৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।























