সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শ্রীবরদীতে সুজনের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৯৯
সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শ্রীবরদীতে সুজনের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Suzon_Manib Bondhon_16-7-16শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে সুজন-সুশাসনের জন্যে নাগরিকের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই শনিবার সকালে উপজেলা সুজনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর প্রতীক “বার’ জহুরুল মুন্সী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মুন্সী। এতে মাই টিভির প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, উপজেলা সুজন-সুশাসনের জন্যে নাগরিকের কাকিলাকুড়া সভাপতি শাজাহান সিরাজ সাজু সরকার, সাধারণ সম্পাদক নুরল আমিন, পৌরসভার সাধারণ সম্পাদক সাংবাদিক শফিউল আযম তুহিন, তাতিহাটি সভাপতি ইন্তেজ আলী, সাংবাদিক রতন মিয়া, সাজু মিয়াসহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন এতে অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তিযোদ্ধাকে হত্যার প্রতিবাদে শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে অগ্নিকান্ডে ৪ দোকান ভস্মিভূত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads