
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নিহত কোম্পানি কমান্ডার শহীদ নাজমুল আহসানকে নিয়ে লেখা খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের ‘জল জোছনায় নাজমুল’ নামক এক গ্রন্থ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই রোববার বিকেলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
নাজমুলের সহযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজমুলের সহযোদ্ধা আব্দুল হালিম উকিল, আবদুল গণি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এম এ হাকাম হীরা, কোহিনুর রুমা প্রমুখ।





