শ্যামলবাংলা ডেস্ক : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। ১১ জুলাই সোমবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে ওই বৈঠক শুরু হয়। কূটনৈতিক সূত্রে বৈঠকের বিষয়টি জানা গেছে।
রবিবার সকালে নিশা দেশাই বিসওয়াল ঢাকায় পৌঁছান। এরপর বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও বেলা ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন নিশা।
দুই দিনের সফর শেষে বাংলাদেশ থেকে কলোম্বো যাবেন নিশা।




