ads

সোমবার , ১১ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৩২
ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

panita-dube-mittoঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে মামাতো ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ জুলাই সোমবার দুপুরে উপজেলা সদরের রামেরকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জয়নব (৬) ও জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকার চর গ্রামের আশকর আলী মেয়ে আশা মনি (৭)। আশা মনি তার মা বাবার সাথে রামেরকুড়া গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা যায়, প্রতিদিনের মতো তারা বাড়ির পাশে খেলাধূলা করতে করতে সকলের অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে নেমে পড়ে। তাদেরকে অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। ওই ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আহত ৭ পরবর্তী সংবাদ শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads