ads

রবিবার , ১০ জুলাই ২০১৬ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গিদের জামিনে বিচার বিভাগকে সতর্ক হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১০, ২০১৬ ১:৫০ অপরাহ্ণ

adv-anisul-haque_শ্যামলবাংলা ডেস্ক : জঙ্গিদের জামিন দেওয়ার ক্ষেত্রে বিচার বিভাগকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নতুন নিয়োগ পাওয়া সহকারী বিচারকদের নিয়ে ১০ জুলাই রবিবার এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই আহ্বান জানান।
ওইসময় আনিসুল হক বলেন, ‘আমি আবারও বলবো, বিচার বিভাগ স্বাধীন। জামিনের হাত আমাদের না। আমরা সরকারের দিক থেকে বা নির্বাহী বিভাগের দিক থেকে যেটা করতে পারি, প্রসিকিউশন সার্ভিস যেটা আছে, তাদেরকে আমরা ওই সব মামলায় জামিন না দিতে বিচারকদের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের যুক্তি-তর্ক রাখতে বলেছি এবং বলছি।
তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরোধ করবো, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ্য রেখে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও।’ সেই দিকে লক্ষ্য রেখে বিচার বিভাগকে তার সুবিবেচনায় ‘কঠিন’ হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

Need Ads