ads

রবিবার , ১০ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত ভাড়ায় কর্মস্থলে ফিরছে শেরপুরের যাত্রীরা

খবর টি পড়েছেন : ১৪৭
অতিরিক্ত ভাড়ায় কর্মস্থলে ফিরছে শেরপুরের যাত্রীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur disরেজাউল করিম বকুল, শেরপুর : ঈদ শেষ। এখন ছুটছেন কর্মস্থলে। এজন্য যানবাহনে প্রচন্ড ভীড়। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন চালক ও শ্রমিকরা। ফলে শেরপুর জেলা শহরসহ গ্রাম থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এ অভিযোগ প্রায় সবগুলো দূর পাল্লার বাস কাউন্টারসহ সিএনজি স্টেশনগুলোতেই। এ কারণে নাড়ীর টানে গ্রামে আসা লোকেরা পড়েছেন বিপাকে।
জানা যায়, শেরপুর থেকে ঢাকার প্রকৃত ভাড়া ৩শ’ টাকা হতে ৩শ ৫০ টাকা। ঈদুল ফিতরের পর এ ভাড়া আদায় করা হচ্ছে ৪ থেকে ৫শ টাকা । তবে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থেকে নেয়া হচ্ছে আরও বেশি। নবীনগর বাস স্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, ও শ্রীবরদী, ঝিনাইগাতী বাসস্ট্যান্ড ঘুরে যাত্রীদের সাথে কথা বলে পাওয়া গেছে এসব। হতদরিদ্র যাত্রীরা অতিরিক্ত ভাড়ার ফাঁদ থেকে বাঁচার জন্যে নিচ্ছেন জীবনের ঝুঁিক। কর্মস্থলে ফিরছে ট্রাকে করে । প্রধান সড়কে দাঁড়ালে কয়েক মিনিট পর পর চোখে পড়বে ওই চিত্র।
রবিবার ঝিনাইগাতীর ধানশাইল এলাকার ঢাকাগামী যাত্রী আজিজুর রহমান জানান, ঈদে যা টাকা এনেছি বাড়ি এসে তা খরচ হয়ে গেছে। এখন ফেরার সময় প্রতিজনের ১/২শ করে টাকা অতিরিক্ত ভাড়ার দেব কোথায় থেকে? তাই ট্রাকের অপেক্ষা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক নেতা জানান, সবাই ঈদে বোনাস পায়। আমাদের অতিরিক্ত ভাড়া আদায়টা মনে করেন বোনাস নেয়া হচ্ছে। ঝিনাইগাতী ও শ্রীবরদীর প্রায় সব কাউন্টারেই নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। শ্রীবরদীর কর্ণঝোড়া থেকে ঢাকাগামী যাত্রী সুফিয়া বেগম, মরিয়ম, আয়না খাতুন ও জমিলা বেওয়াসহ অনেকে জানান, গার্মেন্টেসে চাকরি করি। যা বেতন পাই তা দিয়ে কোনো মতো সংসার চলে। মনিরা খাতুন নামে আরেক যাত্রী বলেন, ঈদে বাড়ি আইসা বিপদে পইরা গেছি। অহন বেশি ভাড়া দিয়ে আবার ঢাহা যাইতে অইতাছে। তবে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন ঝগড়ারচর এলাকার যাত্রীরা। এখানে পরিবহন সেক্টরের কাউন্টার মালিকদের মধ্যে হয়েছে দু’গ্রুপ। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে তুলেছেন চাঁদা আদায়ের অভিযোগ। এ অভিযোগের প্রেক্ষিতে রবিবার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অতিরিক্ত ভাড়া নেয়ার ব্যাপারে প্রকাশ্যে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সাধারণ যাত্রীদের দাবি, কতিপয় নেতাকর্মীর কারণে ওই এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এখানে পুলিশের মনিটরিং বাড়ালে এ পরিস্থিতি থেকে মুক্তি পাবে যাত্রীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে দর্শনার্থীদের ভীড় পরবর্তী সংবাদ শেরপুরে বাস সংকটে যাত্রীরা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads