ads

মঙ্গলবার , ৫ জুলাই ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করলেন হুইপ আতিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ৫, ২০১৬ ৮:৫৮ অপরাহ্ণ

Sherpur Wifi freeস্টাফ রিপোর্টার : ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনের অংশ হিসেবে শেরপুরে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পৌরসভার আয়োজনে আনুষ্ঠানিকভাবে ওই ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ উপলক্ষে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলসহ অন্যান্য কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, পৌরসভার নিজস্ব অর্থায়নে শিল্পকলা একাডেমীর আশেপাশের ৩শ মিটার এলাকার মধ্যে প্রথমতঃ ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে পুরো শহরকেই ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Need Ads