শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : পবিত্র রমাজান উপলক্ষ্যে এলাকাবাসী ও এতিমদের সম্মানার্থে শেরপুরের শ্রীবরদী উপজেলার শংকরঘোষ রাহমানিয়া এতিমখানা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই শনিবার শংকরঘোষ রাহমানিয়া এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ অমিনুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল। ইউনিয়ন ম্ুিক্তযোদ্ধা কমান্ডার নুর ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালি, আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন সালেম, আমিরুল ইসলাম, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী ও পেশার সহাস্রাধিক লোক।























