ads

বুধবার , ২৯ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১৫১
নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদসহ গ্রেফতার ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nalitabari Arrest news picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ২০ বোতল ম্যাগডোনাল্ড মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ। ২৮ জুন মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামের ফুটবল মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে শেরপুর শহরের কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট (এটিআই) এলাকার শিবনাথ চন্দ্র দে’র পুত্র আশীষ চন্দ্র গোল (২৩) ও আজিরদ্দিনের পুত্র সিএনজি চালক আব্দুস সাত্তার (২৫)।
জানা যায়, শেরপুরের ৩ যুবক একটি সিএনজি যোগে কালাকুমা এলাকায় গিয়ে ভারতীয় মদের চালান নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সদস্য আবুল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে কালাকুমা ফুটবল মাঠ এলাকায় বহনকারী সিএনজিকে চ্যালেঞ্জ করে। ওইসময় ওই সিএনজি থেকে ২০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। তবে সিএনজি চালক সাত্তার ও মাদক বহনকারী আশীষ ছাড়া অপর দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা প্রশাসনের ইফতার মাহফিল পরবর্তী সংবাদ নকলায় ৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাইপাস সড়ক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads