স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২৭ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দুঃস্থদের হাতে ওই অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, সদর ইউএনও হাবিবুর রহমান, ইফার উপ-পরিচালক হাবেজ আহমেদ, ওলামা লীগ নেতা মাওলানা আব্দুর রেজ্জাক ও মাওলানা শরাফত আলী উপস্থিত ছিলেন।
জানা যায়, ইফার যাকাত ফান্ডের আওতায় স্থানীয়ভাবে সংগৃহীত ৭০ হাজার ৯৭৫ টাকা ও কেন্দ্রীয়ভাবে সংগৃহীত ৭৭ হাজার ২৯৫ টাকা জেলার ৫টি উপজেলায় ৪১ জন দুঃস্থ ব্যক্তির মাঝে বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ইমাম-মোয়াজ্জেন কল্যাণ ট্রাস্টের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন ইমামকে মাথাপিছু ৩ হাজার টাকা হারে ৩০ হাজার টাকা সহায়তা এবং আরও ১২ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামকে ১০ হাজার টাকা হারে ১ লাখ ২০ হাজার টাকার সুদবিহীন ঋণ দেওয়া হয়।























