স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন সোমবার সন্ধ্যায় জেলা পরিষদের সভাকক্ষ নিস্বর্গে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম।
ইফতার মাহফিলে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ খোরশেদুজ্জামান, ফখরুল মজিদ খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।























