শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে ও আইন শৃংখলা নিয়ন্ত্রনের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। ২৬ জুন রবিবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন। সভায় বিদ্যুৎ, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, মোহনা টিভির শেরপুর প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন বলেন, ভেজাল পন্য বিক্রি ও অবৈধ করাত কলের বিরুদ্ধে খুব শিগগির ভ্রাম্যমান অভিযান চালানো হবে।
























