ads

রবিবার , ২৬ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চরশেরপুরে পনীরের কর্মী সমর্থকদের ইফতার মাহফিল

খবর টি পড়েছেন : ১৪২
চরশেরপুরে পনীরের কর্মী সমর্থকদের ইফতার মাহফিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Picস্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী খন্দকার হাবিবুর রহমান পনীরের কর্মী সমর্থকদের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রবিবার দড়িপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন খন্দকার জাহাঙ্গীর আলম। ওইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী চাষী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার মোস্তাফিজুর রহমান মাস্টার, ডাক্তার দৌলত হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নূর মোহাম্মদ, মোস্তাইন মনি, মোহাম্মদ আলী জিন্নাহ ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার হাবিবুর রহমান পনীর। ইফতারপূর্ব মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ আতিউর রহমান আতিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
উল্লেখ্য, ইফতারপূর্ব আলোচনা সভায় দড়িপাড়া ঈদগাহ মাঠ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতক্রমে শাহজাহান আলী চাষীকে সভাপতি ও খন্দকার মোস্তাফিজুর রহমান মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতামুলক সেমিনার… পরবর্তী সংবাদ নকলায় জমজমাট ঈদের কেনাকাটা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads