ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ২৪ জুন শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ওইসব নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত ওই যোগদান অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, বিশ্বজিৎ রায় প্রমুখ। মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে ওইসব নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করে।
























