ads

বৃহস্পতিবার , ২৩ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৪ বালু ব্যবসায়ীর জরিমানা

খবর টি পড়েছেন : ১৭০
নালিতাবাড়ীতে ৪ বালু ব্যবসায়ীর জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Jorimana 1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে সড়কের উপর বালু রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ বালু ব্য্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২২ জুন বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার বালু ব্যবসায়ী হাতিপাগাড় গ্রামের মো. মোতালেব হোসেন, আন্ধারুপাড়া গ্রামের ফিরোজা বেগম, বাতকুচি গ্রামের মো.জহুরুল হক ও বুরুঙ্গা গ্রামের জোসেফ সাংমা চেল্লাখালী নদী থেকে সীমান্ত সড়কে বালু উত্তোলন করে আসছিলেন। ওই পথে চলাচলকারীদের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ৪ জনকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ সংরক্ষণ আইনে ৪ বালু ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ৩ ভেজাল সেমাই কারখানায় অভিযান : জরিমানা পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads