ads

শনিবার , ১১ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরো২০১৬ : উদ্বোধনী ম্যাচ জিতে ফ্রান্সের শুভ সূচনা

খবর টি পড়েছেন : ২২৫
ইউরো২০১৬ : উদ্বোধনী ম্যাচ জিতে ফ্রান্সের শুভ সূচনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

 

Shamol Bangla Ads

france-

 

Shamol Bangla Ads

 

 

 

 

 

 

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নসশিপ ২০১৬’র শুরুটা জয় দিয়ে করলো ফ্রান্স। উদ্বোধনী ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারায় দিদিয়ার দেশাম্পের শিষ্যরা। ম্যাচটি ১-১ গোলে সমতা থাকার পর শেষ দিকে দিমিত্রি পায়েতেরে গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

১১ জুন শনিবার বাংলাদেশ সময় মধ্যরাতে মাঠে নামে গ্রুপ ‘এ’তে থাকা ফ্রান্স ও রোমানিয়া। প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হওয়ায় খালি হাতে বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে অবশ্য নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৭ মিনিটে পায়েতের সহায়তায় গোল করে দলকে এগিয়ে নেন অলিভার জিরুদ। ইউরোতে আর্সেনাল তারকার এটি প্রথম গোল।

খেলার ৬৫ মিনিটে অবশ্য ম্যাচে ফিরে আসে রোমানিয়া। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান বোগদান স্টানচু। পরে ম্যাচটি স্বাভাবিক ভাবে ড্রয়ের দিকেই এগুচ্ছিলো।

কিন্তু হাল ছাড়েনি ফ্রান্স। খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে (৮৯ মিনিট) এন’গোলে কান্তের সহায়তায় পায়েত গোল করলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লা ব্লুজরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাইতিকে উড়িয়ে ছন্দে ফিরল ব্রাজিল পরবর্তী সংবাদ কোপা আমেরিকা শতবর্ষী আসর২০১৬,যুক্তরাষ্ট্র : মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads