ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৯ কোপা আমেরিকা ব্রাজিলে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ৩:৪৬ অপরাহ্ণ

Copa

Shamol Bangla Ads

মইনুর হোসেন প্লাবন ॥ স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলছে শতবর্ষী কোপা আমেরিকার বিশেষ আসর। ফুটবলের সবচেয়ে প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্টটির ৪৬তম এডিশন কোথায় অনুষ্ঠিত হবে তাও চূড়ান্ত হয়ে গেছে। ২০১৯ আসরের আয়োজক দেশ হিসেবে ব্রাজিলের নাম নিশ্চিত করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) প্রেসিডেন্ট আলেসান্দ্রো ডমিনগেজ।

২০১৩ কনফেডারেসন্স কাপের পর ২০১৪ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে। আগস্টে রিও ডি জেনিরোতে বসবে অলিম্পিক আসর। তিন বছর পর জুন-জুলাইয়ে কোপার পরবর্তী আসর আয়োজনের ভারও ব্রাজিলের কাঁধে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী আগেই ২০১৯ কোপা আমেরিকার সম্ভাব্য আয়োজক দেশের তালিকায় ব্রাজিলের নাম প্রকাশ করা হয়েছিল। কিন্তু চূড়ান্ত অফিসিয়াল ঘোষণাটাই বাকি ছিল। ২০২৩ সালের ইভেন্টটি ইকুয়েডরে হওয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশ কোপার আয়োজক ভূমিকায়। বিশেষ এডিশনটি যুক্তরাষ্ট্রে হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে ২০১৯ ব্রাজিলের নাম নিশ্চিত করেন ডমিনগেজ, ‘যুক্তরাষ্ট্র অন্যতম সেরা আয়োজক, যেমনটা গত বছর চিলি করে দেখিয়েছে এবং ২০১৯ সালে হবে ব্রাজিলে।’

‘মানুষ এটা অনেক উপভোগ করছে। ফুটবল একটা অসাধারণ প্রদর্শনী। আশা করি, ফুটবলের লেভেল আরো উপরের দিকে উঠবে এবং তা সবার কাছে পৌঁছে যাবে।’-যোগ করেন কনমেবল প্রেসিডেন্ট।

এর আগে চারবার কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব পায় ব্রাজিল। ঘরের মাঠে ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ চারটি আসরেই শিরোপা উল্লাসে মাতে আটবারের চ্যাম্পিয়নরা।

Need Ads