ads

রবিবার , ৫ জুন ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভুল চিকিৎসা : এবার সেই ঢাবি চিকিৎসকের জামিন দায়রা আদালতেও নাকচ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৫, ২০১৬ ৩:৩৩ অপরাহ্ণ

Followup-Logo2স্টাফ রিপোর্ট‍ার : শেরপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও সার্জারি বিভাগের সেই চিকিৎসক শরীফুল ইসলাম শরীফের জামিন এবার দায়রা আদালতেও নাকচ হয়েছে। ৫ জুন রবিবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হক তা নামঞ্জুর করেন।
দায়রা আদালতে ঢাবি চিকিৎসক শরীফের জামিন নাকচের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী প্রদীপ দে কৃষ্ণ জানান, ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কর্তনের একটি চাঞ্চল্যকর মামলার পরও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করছিল। ওই অবস্থায় পুলিশ ২০ মে ডাঃ শরীফকে গ্রেফতার করে। এরপর জামিনের বিষয়ে তৃতীয় দফায় শুনানী শেষে নিম্ন আদালত তা নামঞ্জুর করলে আসামীপক্ষ সংক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে জামিনের আবেদন (ক্রিমিনাল মিছ কেইস) দায়ের করে।
উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর ভুল চিকিৎসায় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনীপাড়া গ্রামের এক গৃহবধূর স্তন কেটে ফেলার অভিযোগে ডাঃ শরীফ ও ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক ডাঃ কে.কে কুন্ডুৃর বিরুদ্ধে মামলা করেন ওই গৃহবধূর স্বামী।

Need Ads