ads

শনিবার , ৪ জুন ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অনির্বাণ সংঘ’র নতুন কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৪, ২০১৬ ৯:১৮ পূর্বাহ্ণ
ঝিনাইগাতীতে অনির্বাণ সংঘ’র নতুন কমিটি গঠন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠণ অনির্বাণ সংঘ’র কর্ম-পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৩ জুন শুক্রবার অনির্বাণ সংঘ’র সভাকক্ষে উৎসব মূখর পরিবেশে মোঃ আব্দুস সবুর’র সভাপতিত্বে এ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সংগঠণের সকলের উপস্থিতিতে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট্য নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি শ্রী গুপাল চন্দ্র সেন গুপ্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব ডাঃ শাহ জাহান সাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হাবি, হাবিব মোঃ সিদ্দিক ঝিলাম, আব্দুর রশিদ, আবুল কালাম আযাদ, এম খলিলুর রহমান, আলী হোসেন পাঠান ও আব্দুস সালাম প্রমূখ। অনুষ্ঠানে মোঃ সবুর’কে সভাপতি ও মোঃ আব্দুল কুদ্দুস’কে সাধারন সম্পাদক করে এ ১৪ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবুল কালাম আযাদ, সহ-সাধারন সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ আলী হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক এম খলিলুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী ননী গোপাল, সংস্কৃতি সম্পাদক জগদীশ মানখীন, দপ্তর সম্পাদক মোখছেদুল ইসলাম, সম্মানিত সদস্য হাবিব মোঃ সিদ্দিক ঝিলাম, মোঃ ছামিউল হক, মোঃ ইউসুফ আলী ফকির ও মোঃ শামছুল হক। অনুষ্ঠানের আলোচনা শেষে এক র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়।

Need Ads