ads

বৃহস্পতিবার , ২ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ফলাফল বিভ্রাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

খবর টি পড়েছেন : ১৭০
‘ফলাফল বিভ্রাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nurulsm

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বরিশালের এসএসসি পরীক্ষার ফলাফল বিভ্রাটে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (০১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Shamol Bangla Ads

শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল বিভ্রাটের কারণে এক হাজার ১৪১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করেছে। এদের সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭৯ জন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ফলাফল বিভ্রাটের কারণে আত্মহত্যা করতে হয়েছে এক শিক্ষার্থীকে। এ বিভ্রাটের পেছনে দায়ীদের চিহ্নিত করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনে তদন্ত করে অভিযুক্তদের আদালতের মাধ্যমে বিচার করা হবে। এক্ষেত্রে কেউ কোনো ছাড় পাবে না, যোগ করেন শিক্ষামন্ত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এক হাজারের বেশি শিক্ষার্থী ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে ফেল করে। এর পরপরই ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন করলে বিষয়টিতে তারা সবাই পাস করেছে বলে জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একাদশে ভর্তির অন-লাইন আবেদন শুরু পরবর্তী সংবাদ শেরপুরে ঝড়ে স্কুল বিধ্বস্ত : শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ

সর্বশেষ - শিক্ষাঙ্গন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads