ads

মঙ্গলবার , ৩১ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সভা : দ্রুত বিচার দাবি

খবর টি পড়েছেন : ১৭০
নকলায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সভা : দ্রুত বিচার দাবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

FB_IMG_1464697673277নকলা প্রতিনিধি : নকলায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দ্রুত বিচার দাবিতে ৩ বার থু-থু নিক্ষেপ, ৩ দিন কালোব্যাজ ধারন করাসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নকলা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহকারি শিক্ষক ফোরামের সভাপতি উমর ফারুক,সাধারন সম্পাদক খোরশেদুর রহমান, শাহিন আলম,জহুরুল হক, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরোজ, এসএম রফিকুল ইসলাম, আ:আওয়াল ও সাইফুল ইসলাম প্রমুখ। তাছাড়াও অনেক প্রাথমিক শিক্ষক তাদের মনের ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৭ মে মঙ্গলবার বিকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ওয়াহেদ আলীর অফিস কক্ষে ইউআরসি সহকারি প্রশিক্ষক লুতফর রহমানের সন্ত্রাসী কার্যকলাপে বড়ইতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: শহিদুল ইসলাম আহত হয়। এ ঘটনার নিন্দা জানাতে ১৯ মে বৃহষ্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে শিক্ষা প্রকল্পের রিসোর্স সেন্টার (ইউআরসি)’র প্রশিক্ষক লুৎফর রহমানের উদ্দেশ্যে তিনবার থু-থু নিক্ষেপ কর্মসূচী পালন করা সহ প্রশিক্ষণ বর্জন করেছেন প্রাথমিক শিক্ষকরা। কর্মসূচীতে লুৎফরকে অতি দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তপক্ষের নিকট অনুরোধ জানিয়েছিলেন তারা। প্রতিবাদ সভায় উপজেলার ৮৫% প্রাথমিক শিক্ষক অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পৌরসভার বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর দুপুরীয়া ব্রিজ উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads